Showing posts with label অটোক্যাড. Show all posts
Showing posts with label অটোক্যাড. Show all posts

Sunday, August 10, 2014

অটোক্যাড বিষয়ের মডেল টেস্ট বা প্রশ্নেত্তর পর্ব ০১ থেকে ১০ পর্যন্ত

প্রশ্ন ০১: অটোক্যাড কি?
উত্তর: অটোক্যাড হচ্ছে একটি ইন্জিনিয়ারিং ডিজাইন প্রোগ্রাম।
প্রশ্ন ০২: অটোক্যাড এর মাধ্যমে কি করা যায়?
উত্তর: অটোক্যাড এর মাধ্যমে আমরার যারা ডিজাইনার ও টেকনিশিয়ান তারা 
সহজেই দ্বিমাত্রিক(2D) এবং ত্রিমাত্রিক(3D) ডিজাইন তৈরি করতে পারি?
প্রশ্ন ০৩: অটোক্যাড এর ব্যবহার ক্ষেত্র কোথায়?
উত্তর: স্থাপত্যশিল্প ও ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে
প্রশ্ন ০৪: অটোক্যাড কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে তৈরি?
উত্তর: অটোক্যাড জনপ্রিয় প্রোগ্রামিয় ল্যাঙ্গুয়েজ C++ দিয়ে তৈরি।
প্রশ্ন ০৫: সারা বিশ্বের কোথায় অটোক্যাড ডিজাইনারদের চাহিদা অনেক বেশি?
উত্তর: মধ্যপ্রাচ্যে অটোক্যাড ডিজাইনারদের চাহিদা অনেক বেশি

প্রশ্ন ০৬: ডিজাইনিং এর ক্ষেত্রে অটোক্যাড এর ভূমিকা কি?

উত্তর: ডিজাইনিং বা প্রটোটাইপিং, ম্যাকানিকাল ইঞ্জিনিয়ারিং ও বিভিন্ন পার্টসের 
বিষয়গুলো পরীক্ষা করে দেখা।

প্রশ্ন ০৭: অটোক্যাড কিভাবে ডিজাইনারদের খরচ বাঁচায়?

উত্তর: অটোক্যাডের মাধ্যমে সহজেই একজন আর্কিটেকচার তার মডেলের বিভিন্ন 
অংশ পরিবর্তন করে পরীক্ষা-নিরীক্ষা করতে পারেন ফলে অনেক খরচ বেঁচে যায়।

প্রশ্ন ০৮: অটোক্যাড কিভাবে ডিজাইনারদের সময় বাঁচায়?

উত্তর: অটোক্যাড এর কল্যানে অনেক দ্রুত যে কোনো কিছুরই নমুনা ডিজাইন তৈরি
করা যায় ফলে ইঞ্জিনিয়ারদের অনেক মূল্যবান সময় বাঁচাতে সাহায্য করে।

প্রশ্ন ০৯: যোগাযোগ ও একীভুতকরন এর ক্ষেত্রে অটোক্যাড এর ভূমিকা কি?

উত্তর: ডিজাইনকৃত মডেল ডিজিটাল ফরম্যাট এ সংরক্ষন করার ফলে ইঞ্জিনিয়ারগণ
সহজেই তা নিজেদের মধ্যে ও অন্যান্যদের সাথে শেয়ার করতে পারে।
প্রশ্ন ১০: অটোক্যাডে কোন ধরণের ডিজাইন বেশি করা হয়?
উত্তর: বাড়ির প্ল্যান, এলিভেশন, সেকশন, ফার্নিচার লে-আউট, মেকানিক্যাল, সিভিল ও
এম্ব্রয়টডারি ইত্যাদি।  

অটোক্যাড বিষয়ের মডেল টেস্ট বা প্রশ্নেত্তর পর্ব ১১ থেকে ২০ পর্যন্ত

প্রশ্ন ১১:অটোক্যাড এ রিবন মেনুর কাজ কি?
উত্তর: ট্যাব মেনু এবং প্যানেল এর সমন্বয়ে রিবন মেনু তৈরি। বিভিন্ন ট্যাবে বিভিন্ন
প্যানেল আছে। প্যানেল হল টুলবার এর মতই। কিছু টুলস্‌ লুকানো থাকে যা ক্লিক  
করলে বাকি গুলি দেখা যায়।
প্রশ্ন ১২:অটোক্যাড এ ট্যাব মেনুর কাজ কি?
উত্তর: মেনু এবং ট্যাব মেনুর মধ্যে কোন পার্থক্য নাই। দুইটাই এক, শুধু এখানে  
মেনুতে ক্লিক করলে বিভিন্ন প্যানেল আসে। এই জন্য একে ট্যাব বলা হয়।
প্রশ্ন ১৩:অটোক্যাড এ প্যানেল এর কাজ কি?
উত্তর: প্যানেল হলো টুলবার এর নতুন ভার্সন
প্রশ্ন ১৪:অটোক্যাড এ ড্রয়িং বোর্ড এর কাজ কি?
উত্তর: এখানে ড্রয়িং করা হয়ে থাকে।
প্রশ্ন ১৫:অটোক্যাড এ কার্সর এর কাজ কি?
উত্তর: কার্সরটি ড্রয়িং করতে অনেক সাহায্য করে। কখনও কখনও কার্সর ছাড়া 
ড্রয়িং করা প্রায় অসম্ভব।
প্রশ্ন ১৬:অটোক্যাড এ ভিউ কিউব টুল এর কাজ কি?
উত্তর: ড্রয়িং বিভিন্ন ভাবে দেখার জন্য এই টুল খুব কাজে লাগে। একই সঙ্গে 
আমরা ড্রয়িং এর কোন অংশ দেখতে পাচ্ছি তাও জানা যায় এই টুল থেকে। 
যেমান প্ল্যান বা উপর তল, বাম পার্শ্ব , ডান পার্শ্ব, সম্মুখ, পেছন ইত্যাদি।
প্রশ্ন ১৭: অটোক্যাড এ লে-আউট বাটন এর কাজ কি?
উত্তর: লে-আউট বা পেপার স্পেস এ কাজ করার জন্য এইটি। সাধারণত ড্রয়িং
সাজানো এবং প্রিন্ট করার সময় এর ব্যবহার আছে।
প্রশ্ন ১৮:অটোক্যাড এ কমান্ড লাইন এর কাজ কি?
উত্তর: এটি একটি গুরুত্বপুর্ন অংশ। আপনি কি কমান্ড দিলেন এবং এর প্রেক্ষিতে 
কি  করতে হবে তার নির্দেশনা থাকে এখানে। কমপক্ষে ৩ লাইন বিশিষ্ট কমান্ড 
লাইন থাকা উচিৎ। এর কম হলে কমান্ড এর অনেক কিছু দেখা যায় না। 
আবার বেশি হলে তা  ড্রয়িং বোর্ড এর জায়গা অযথা দখল করে থাকে।
প্রশ্ন ১৯:অটোক্যাড এ স্ট্যাটাস লাইন এর কাজ কি?
উত্তর: এখানে বিভিন্ন বিষয়ের অবস্থা উল্লেখ থাকে। যেমন- ওর্থো, ওস্ল্যাপ, গ্রীড
ইত্যাদি বিভিন্ন অপশন চালু আছে না বন্ধ আছে তা জানা যায়।
প্রশ্ন ২0: লাইন তৈরি করতে বাঁকা হয়ে গেলে, সোজা করতে কোন কি প্রেস করতে হবে?
উত্তর:  বাঁকা লাইনগুলি সোজা করতে হলে কি-বোর্ডে f8 চাপতে হবে।